গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বৃদ্ধের

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর কাউকে আটক করা যায়নি।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় জহুরুল প্রধান (৫৮) নামের এক বৃদ্ধের নিহতের অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল প্রধান ওই এলাকার মৃত মমতাজ প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীঘদিন থেকে প্রতিবেশি জিহাদ মিয়ার সাথে জহুরুল প্রধানের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে জিহাদ মিয়া বাড়ির সীমানায় প্রচীর নির্মাণ করতে যায়। এসময় জহুরুল প্রধান বাধা দেন। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিদণ্ডা হয়। একপর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি শুরু হলে জহুরুল প্রধান ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর কাউকে আটক করা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত