মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে অভিযান চালিয়ে ৪৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় দুই মাছ বিক্রেতাকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মিঠাছড়া বাজারে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির জন্য রাখা ইলিশ মাছগুলো জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাছ বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়।
পরে জব্দ করা ইলিশ উপজেলা পরিষদ চত্বরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের উপস্থিতিতে চারটি এতিমখানা ও ছয়জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।