হেদায়েতের ওপর অটল থাকার দোয়া

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ এএম

হেদায়েতের ওপর অটল থাকা মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি। সঠিক পথের সন্ধান পাওয়ার পর সেই পথে অবিচল থাকা আরও বড় বিষয়। একজন মুমিনের জীবনে হেদায়েত পাওয়ার পাশাপাশি হেদায়েতের ওপর অটল থাকার দোয়াও গুরুত্বপূর্ণ।

মহান আল্লাহ পবিত্র কোরআনে হেদায়েতের ওপর অটল থাকার বিষয়ে একটি সুন্দর দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, ‘হে আমাদের প্রভু! আমাদের সঠিক পথ দেখানোর পর আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করবেন না। আর আপনি আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন। নিশ্চয় আপনি সর্বাধিক দাতা।’ (সুরা আলে ইমরান ৮)

এই দোয়ায় মুমিনের গভীর একটি আকাক্সক্ষা প্রকাশ পেয়েছে। সে আল্লাহর কাছে শুধু হেদায়েত চায় না, বরং হেদায়েত পাওয়ার পর অন্তর যেন সত্য থেকে বিচ্যুত না হয়, সেই প্রার্থনাও করে। কারণ মানুষের অন্তর পরিবর্তনশীল। পরিবেশ, প্রবৃত্তি, শয়তানের প্ররোচনা এবং নানা পরীক্ষার কারণে মানুষ কখনো সঠিক পথ থেকে দূরে সরে যেতে পারে।

একজন মুমিন নিজের আমল ও ইমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগে না। বরং সে সবসময় আল্লাহর সাহায্য কামনা করে। তার ভয় থাকে, কোনো ভুলের কারণে যেন অন্তর কঠিন হয়ে না যায় এবং সত্য গ্রহণের ক্ষমতা যেন নষ্ট না হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত