ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই সম্প্রতি ভারতে আসা জার্মানি-ভিত্তিক ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। ওই বাড়িতে পরিবারের সঙ্গে থাকেন। খবর হিন্দুস্তান টাইমস।
দিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটি আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসায় পৌঁছান পুলিশের সদস্যরা।
গুরুগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দিল্লি পুলিশের একটি টিম রাঠীকে আন্দোলনের জন্য দিল্লি না যাওয়ার অনুরোধ করেছিল। তাকে আইন মেনে চলতে ও শান্তি বজায় রাখতে সাহায্য করার অনুরোধ করা হয়। ধ্রুব রাঠি সেই অনুরোধ তিনি প্রত্যাখ্যান করার পর আমরা তাকে আটক করতে বাধ্য হই।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেদের সগর্ব ঘোষণা, ১০ অক্টোবরের ‘যন্তর মন্তর ২.০’–তে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আন্দোলনের শরিক হতে ভারতে এসে ধ্রুব নিজেও বলেছেন, ‘এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। ৮ তারিখ আমি বেঙ্গালুরুতে থাকছি, ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।’