বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তুরস্ক সফর শেষে রবিবার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, প্রতিনিয়ত হামলা ও পাল্টা হামলার কারণে বর্তমান বিশ্ব দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। এই ধরনের সহিংসতা কোনো সমাধান বয়ে আনে না, বরং নিরীহ মানুষের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে। তিনি অবিলম্বে এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এবং আলোচনার মাধ্যমে বিশ্বে টেকসই শান্তি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান।