রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ভয়াবহ মিসাইল হামলায় দুইজন বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে এই হামলা চালানো হয়।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, নিহত ১২ জনের মধ্যে ৪ জন সৌদি নাগরিক, ২ জন বাংলাদেশি এবং বাকিরা যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।

নিহত ২ জন বাংলাদেশি হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মাও: মোহাম্মদ উল্লাহর ছেলে মো. নাসরুল্লাহ বদরপুরি।

বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত