কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর যোগদান করেছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে কারা অধিদপ্তরে তার নতুন দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত কারা মহাপরিদর্শক সকালে কারা অধিদপ্তরে আসলে কর্নেল মেজবাহুল আলম সেলিম (কারা মহাপরিদর্শক ভারপ্রাপ্ত), অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে সরকার কারা মহাপরিদর্শক পদে নিয়োগ প্রদান করেন। ইতিপূর্বে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেড কমান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।