মানুষ ছাড়াও কয়েকটি প্রাণী স্বপ্ন দেখে। গবেষণা জানাচ্ছে কুকুর, বিড়াল, ইঁদুর, বানর, হাতি, পাখি ও অক্টোপাসের মধ্যে স্বপ্ন দেখার লক্ষণ পাওয়া গেছে। ঘুমের বিশেষ পর্যায় হলো ‘র্যাপিড আই মুভমেন্ট’ স্লিপ। তখন মানুষের মস্তিষ্ক খুব সক্রিয় থাকে এবং সাধারণত স্বপ্ন দেখা হয়। গবেষণায় দেখা গেছে ইঁদুর, কুকুর, বিড়ালসহ বহু প্রাণীর ঘুমের মধ্যে একই ঘটনা ঘটে। ইঁদুর যখন ঘুমায়, তখন তার মস্তিষ্কের কার্যকলাপ সেভাবেই কাজ করে, যেন সে গোলকধাঁধায় ঘুরে বেড়াচ্ছে। ঘুমন্ত কুকুর অনেক সময় মৃদু শব্দ করে, পা নাড়ায় বা দৌড়ানোর ভঙ্গি করে। এতে বোঝা যায়, তারা হয়তো স্বপ্নে কোনো শিকার তাড়া করছে। এছাড়া অক্টোপাসের ঘুমের সময় রঙ বদলানো বা নড়াচড়ার মাধ্যমে স্বপ্ন বা অনুভূতির প্রকাশ দেখা গেছে। ইঁদুরের ক্ষেত্রে এ বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথিউ এ. উইলসন ও ব্রুস এল. ম্যাকনটন। দেখা যায়, ইঁদুর জেগে থাকা অবস্থায় কোনো নির্দিষ্ট জায়গায় চলাফেরা করার সময় হিপোক্যাম্পাসের কিছু স্নায়ুকোষ যেভাবে সক্রিয় হয়, ঘুমের পর সেই একই ধরনের কার্যক্রম আবার দেখা যায়। অর্থাৎ, জেগে থাকা অবস্থায় অর্জিত তথ্য ঘুমের সময় মস্তিষ্কে আবার সক্রিয় হতে পারে। গবেষকদের মতে স্তন্যপায়ী প্রাণীদের ঘুমের ধরন ও মস্তিষ্কের কার্যক্রমের ওপর ভিত্তি করে, তাদের স্বপ্ন দেখার মতো অভিজ্ঞতার সম্ভাবনা রয়েছে যদিও তারা মানুষের কাছে প্রকাশ করতে পারে না।
মানুষ ছাড়াও যে প্রাণীরা স্বপ্ন দেখে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম
মানুষ ছাড়াও যে প্রাণীরা স্বপ্ন দেখে
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০