শেরে বাংলা নগরে ককটেল বিস্ফোরণে আহত সিএনজি চালক

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ এএম

রাজধানীর শেরে বাংলা নগরে ককটেল বিস্ফোরণে শাহীন (৪৫) নামে এক সিএনজি চালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের এক নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘটনাস্থলে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে এর স্প্লিন্টারের আঘাতে শাহীনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরে শেরে বাংলা নগর থানা-পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাহীন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ভোলা শেখ। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি সিএনজি গ্যারেজে থাকেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত