এলপিজি ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি ব্যবসায়ী সমিতি। এর ফলে আজ (বৃহস্পতিবার) এবং আগামীকাল শুক্রবার এলপিজি পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, তা কেটে গেল। অন্যদিকে গতকাল সকালে অপারেটরদের সঙ্গে বৈঠক করে সরকারের তরফ থেকে জানানো হয়Ñ এলপিজির মূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করা হচ্ছে। গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সপ্তাহের শেষ দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরই বাজারে এলপিজির সংকট যেমন দেখা দেয়, তেমনি দামও বেড়ে যায়।

গতকাল বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) সঙ্গে বৈঠক করেন এলপিজি ব্যবসায়ী সমিতি।  বৈঠক শেষে সংগঠনটির সভাপতি সেলিম খান দেশ রূপান্তরকে জানান, তাদের দাবিগুলো নিয়ে আগামী ২৯ তারিখ সকালে বিইআরসিতে গণশুনানি হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত