১০৩টি সৌদি ফ্লাইট বিঘ্ন, দুর্ভোগে ১৫৭৭৯ যাত্রী

সৌদি আরবগামী ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইটের ৪২টি এবং ট্রানজিট ফ্লাইটের ৬১টি শিডিউল বিঘ্নিত হয়েছে।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

রিয়াদে বিদ্রোহী গ্রুপ হুথির একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার নির্দেশনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১০৩টি ফ্লাইট বিঘ্ন  এবং ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সৌদি আরবগামী ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইটের ৪২টি এবং ট্রানজিট ফ্লাইটের ৬১টি শিডিউল বিঘ্নিত হয়েছে।

এর মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনস ১০টি, সাউদিয়া ৮টি এবং রিয়াদ এয়ারওয়েজ ৭টি।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, সাালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনায় সাময়িক পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশের দুটি এয়ারলাইনস। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত রেখেছে। 

অন্যদিকে, বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে।

হঠাৎ ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় সৌদি আরবগামী যাত্রীদের যাত্রাসূচি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত