রাষ্ট্রদ্রোহ মামলা

সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ড শেষে কারাগারে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের মামলায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব:) দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাকে (অব:) রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। আদালত দুজনের জামিনের আবেদন নাকচ করেন। 

গত ১১ অক্টোবর রাতে ঢাকার পৃথক দুটি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের ইন্সপেক্টর আলী আকবর এ মামলা করেন। পরদিন সোমবার দুজনকে জিজ্ঞাসাবাদ করলে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ। আসামিদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী আতাউর রহমান খান রুকু, মশিউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী কাওছার আহম্মেদ।

আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা নিজ বাসায় অবস্থান করে আওয়ামী লীগ সাপোর্টারস আলফা এবং বিবিএম ট্রান্সপারেন্সি নামে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক প্লাটফর্মে প্রচার করেন। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইউনিটি কেয়ার ও পাবলিক পার্লামেন্ট প্লাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দরটির পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত