বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮ সদস্যের  শক্তিশালী কমিটি গঠন

বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারের কাছে উপস্থাপন করাই হবে কমিটির মূল দায়িত্ব।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম

দেশের সবকটি বিমানবন্দরের সেবার মান বাড়াতে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে।

গত ১৩ অক্টোবর এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

নবগঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।

বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারের কাছে উপস্থাপন করাই হবে কমিটির মূল দায়িত্ব।

সর্বশেষ সর্বাধিক পঠিত