বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো— পিজিসিবি পিএলসি, ডিপিডিসি, ডেসকো, পিএলসি, নেসকো পিএলসি ও ওজোপাডিকো, আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি পিএলসি, সিসিজিসিবিএল ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওয়াপাজেকো), বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরআইসিএল ও আরএনপিএল।

নিরাপত্তা জোরদারের জন্য কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত