নাটোর সদর হাসপাতাল পরিদর্শনে হুইপ দুলু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন। রবিবার (১৮অক্টোবর) সকালে কোন প্রটোকল ছাড়া রিকশায় চড়ে হঠাৎ হাসপাতালে আসেন।
 
সকাল সাড়ে আটটা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করে তিনি অনেক চিকিৎসক ও নার্সকে সময় মতো আসতে দেখেননি। যারা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 
 
এসময় হুইপ দুলু বলেন, একটি হাসপাতালে ডাক্তারের দায়িত্ব সবচেয়ে বেশি। হাসপাতালের যারা সরকারি বেতন সুযোগ-সুবিধা ভোগ করেন নির্দেশনা না মানলে তাদের সাসপেন্ড করা হবে। 
 
হুইপ দুলু আরও বলেন, নাটোরে হাসপাতাল মাত্র ১০০ বেডের যা সরকার কর্তৃক অনুমোদিত।  যা ২৫০ বেড হিসেবে এটি চালানো হয়। কিন্তু এখানে জনবল ওষুধ খাবার দেয়া হয় ১০০ জনের।  
 
হাসপাতালে এসে দেখলাম ৯০০ জন রোগী। এদের মধ্যে মাত্র ১০০ জনের খাবার সরবরাহ করা হচ্ছে। অনেক রোগী খাবার পায়না, এটা দুঃখজনক। ১০০ জনের জনবল দিয়ে ৯০০ জন রোগীর চিকিৎসা দেয়া সম্ভব না। হাসপাতালের বাথরুমগুলো অনেক অপরিষ্কার। সর্বক্ষণিক হাসপাতলের বাথরুম পরিস্কার রাখতে হবে।
সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, জনবল সংকট উত্তরণে পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। আর নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসকসহ সকলকেই উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেয়া হবে।  
এসময় সিভিল সার্জন ডা. মশিউর রহমান, আবাসিক চিকিৎসক ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।
 
 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত