চট্টগ্রামের মিরসরাইয়ে জনবহুল সড়কের ভাঙা অংশ সংস্কার করেছে সোশ্যাল এইড ফাউন্ডেশন। রবিবার (১৮ অক্টোবর) সকালে মঘাদিয়া ইউনিয়নের মাস্টারপাড়া দেবালয় পূজামণ্ডপসংলগ্ন সড়কটির সংস্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল এইড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলমগীর, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, মিরসরাই থানা যুবদলের সদস্য আজাদ হায়দার রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোমিনুল হক এবং মাস্টারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক মিঠু নাথ প্রমুখ।
সোশ্যাল এইড ফাউন্ডেশনের সিইও ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর বলেন, জনগণের সাময়িক দুর্ভোগ লাঘবে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনা ও লক্ষ্য অনুযায়ী মাস্টারপাড়ার জনবহুল সড়কটি সংস্কার করা হয়েছে।