শেরপুরের নকলায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষাভিত্তিক আধুনিক শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। রবিবার (১ নভেম্বর) দুপুরে নকলা শহরের প্রাণকেন্দ্র এমএস প্লাজার নিচতলায় প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মো.মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীরা যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং আদর্শ মানুষ ও সুনাগরিক গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাদের প্রতিষ্ঠানটি এই সব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ওসমান গনি, ভাইস প্রিন্সিপাল মুফতি মাহাদি হাসান মুস্তাকিম ও ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি আনসারুল্লা, জামিয়া মাসতুরা আশরাফিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ মসজিদের ইমাম, খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী ও হাবিবের জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ হাফিজুল ইসলাম।