বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে সালমান খানের। ‘মুম্বাইয়ে অভিনেতার বান্দ্রার বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) টাইগার শ্রফের ওপর হামলার দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও বার্তা সামনে আসে, যেখানে এক ব্যক্তিকে হিন্দিতে বলতে শোনা যায়, আমি অনিল পণ্ডিত। আমি লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাইয়ের মত। পুরো চলচ্চিত্র শিল্পে যেই আমাদের সাথে তাল না মিলিয়ে কাজ করবে, কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবে, তাকেই হত্যা করা হবে। এটিই প্রথম এবং শেষ সতর্কতা।’
এবার এই অনিল পণ্ডিতই নতুন বার্তায় বলেছেন, সালমান ক্ষমা না চাইলে তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আর অভিনেতা ক্ষমা চাইলে তাদের আর কোনও শত্রুতা থাকবে না বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি, সালমানের সঙ্গে যারা যোগাযোগ রাখেন, তাদের এবং তার পরিবারকে ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন অনিল।
অডিও বার্তায় অনিলের বক্তব্য, সালমান কেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাশে দাঁড়াননি? ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্তকে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়ায় বিষ্ণোই সম্প্রদায়ের সদস্য সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই সালমানের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দেন। এরপর একাধিকবার সালমান ও তার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজনের ওপর হামলার চেষ্টা করে লরেন্স বিষ্ণোই গ্যাং।
নতুন যাত্রায় সালমান খান
আবারও বিপাকে সালমান খান