কাজলদের বাড়িতে তারার মেলা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

ভারতের মুম্বাইয়ের পূজা মানেই নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসব। যা লোকমুখে মুখার্জিদের পূজা বলেই পরিচিত। আজ বিজয়া দশমীতে সেখানে বসেছিল তারকার মেলা। প্রতি বছরই এই একই ছবি যদিও ধরা পড়ে। এর আগে মহানবমীর দিন কাজল একটি হলুদ রঙের শাড়ি পরে এসেছিলেন। সঙ্গে ছিল কনট্রাস্টে নীল ব্লাউজ। মেয়ে নাইসাকে নিয়ে এদিন মণ্ডপে আসেন তিনি। তাকেও মায়ের সঙ্গে ম্যাচ করে হলুদ চুড়িদারে দেখা যায় এদিন। দুজনেই একেবারে সাবেকি সাজে ধরা দিয়েছিলেন। ভোগ খান। 

অন্যদিকে বলিউডের একাধিক তারকা এসেছিলেন মহানবমীর দিন নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসবের পুজো দেখতে। রণবীর কাপুর যখন একদিকে যশের সঙ্গে কলকাতায় রাবণ দহনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তখন অন্যদিকে আলিয়া ভাট মুম্বাইয়ে পুজো কাটালেন। গোলাপি রঙের একটি শাড়ি আকাশি ব্লাউজ দিয়ে পরে মুখার্জিদের পুজোয় আসেন তিনি। ভক্তিভরে দেবী প্রণাম করেন তিনি। 

এছাড়া এদিন পুজো মণ্ডপে দেখা গেল চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলিকে। তার পরনে ছিল ছাই রঙা শার্ট এবং প্যান্ট। এসেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি। তাকে বেশ কিছুটা সময় নাইসার সঙ্গে কাটাতে দেখা যায় এদিন। ওরিও এদিন একটি হলুদ রঙের পাঞ্জাবি পরে এসেছিলেন। এছাড়াও মণ্ডপে দেখা গেল নীতু চন্দ্র, রূপালি গাঙ্গুলিদের মতো অভিনেত্রীদের। 

সর্বশেষ সর্বাধিক পঠিত