৫৪ তেও গ্ল্যামারাস! জন্মদিনে ডায়েট রহস্য জানালেন কাজল

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

তিন দশকেরও বেশি সময় ধরে সমান জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল দেব।  অভিনয়ের পাশাপাশি তার উজ্জ্বল ত্বক, সারল্যতা এবং ফিটনেস বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। বয়স পেড়ি্য়েছে ৫৩, তবে আজও তার প্রাণবন্ত উপস্থিতি সকলের মন জয় করে নেয় রাতারাতি।  আজ ৫ আগস্ট অভিনেত্রীর জন্মদিন।এই বিশেষ দিনেও নানা ব্যস্ততার মধ্যেও নিজের  স্বাস্থ্য ও ফিটনেস ধরে রাখার রহস্য জানালেন কাজল। 

এই তারকা জানান, অনেক সেলিব্রিটির মতো কঠোর ক্র্যাশ ডায়েটে বিশ্বাসী নন তিনি। বরং তার মূলমন্ত্র হলো স্বাস্থ্যকর, ঘরোয়া খাবার এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। সারাদিনে একসঙ্গে বেশি না খেয়ে পাঁচ থেকে ছয়বার অল্প অল্প করে খাবার খান তিনি। এতে যেমন বিপাকক্রিয়া (মেটাবলিজম) ভাল থাকে, তেমনই অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে। 

দিনের শুরুতেই কাজল পান করেন এক গ্লাস গ্রিন জুস। কখনও আবার দুধের সঙ্গে খান এক মুঠো বাদাম। ব্রেকফাস্টে থাকে প্রোটিনসমৃদ্ধ খাবার—ডিম, ব্রাউন ব্রেড কিংবা মৌসুমি ফল। মাঝেমধ্যে প্রোটিন শেকও রাখেন খাদ্যতালিকায়। 

দুপুরের খাবারে কাজলের পছন্দ লিন প্রোটিন। তাই গ্রিলড চিকেন বা মাছের সঙ্গে থাকে ডাল, অল্প পরিমাণ ব্রাউন রাইস বা রুটি এবং টাটকা স্যালাড। বিকেলে এক কাপ গ্রিন টি-র সঙ্গে বাদাম বা বিভিন্ন ধরনের বীজ খেয়ে নেন। রাতের খাবারও রাখেন হালকা। সবজির স্যুপ, রুটি, সবজি এবং রায়তা থাকে তাঁ ডিনার মেন্যুতে। ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগেই রাতের খাবার শেষ করার চেষ্টা করেন তিনি। 

খাবারের পাশাপাশি পর্যাপ্ত জল পান করাকেও সমান গুরুত্ব দেন অভিনেত্রী। প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস জল পান করেন কাজল। তার বিশ্বাস, শরীরের আর্দ্রতা বজায় থাকলে ত্বকও ভাল থাকে এবং শরীর থেকে দূষিত পদার্থ সহজে বেরিয়ে যায়। প্যাকেটজাত বা ডিপ-ফ্রাই খাবার যতটা সম্ভব এড়িয়ে চলেন কাজল। পরিবর্তে বাড়িতে তৈরি পুষ্টিকর খাবারেই ভরসা রাখেন। তার মতে, সুস্থ থাকার জন্য সাময়িক ডায়েট নয়, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই সবচেয়ে কার্যকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত