বাংলাদেশের 'রহস্য স্পিনার' সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশের অফ স্পিনার আলিস আল ইসলাম। গতকাল বুধবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজের অভিষেক ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ কর্মকর্তারা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ২৯ বছর বয়সী আলিসের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাচ কর্মকর্তারা। এবার আইসিসির স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে তার বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন করা হবে। সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্ট হওয়া বোলারদের পরবর্তী প্রক্রিয়া আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনবিষয়ক বিধিমালা অনুযায়ী পরিচালিত হবে।

আলিসের বিরুদ্ধে অভিযোগের খবর আজ দুপুরেই জানতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অ্যাকশন পরিবর্তনের জন্য পরীক্ষা দিতে হবে তাকে।

এর আগেও ঘরোয়া ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই রহস্য স্পিনার। পরে অ্যাকশন শুধরে ফেরেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত