ক্রাইম-থ্রিলার নিয়ে ফিরছেন কুসুম সিকদার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ এএম

অভিনেত্রী কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নির্মাতা গৌতম ঘোষ। প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের শুটিংয়ে প্রতিদিন প্রয়োজনীয় নানা সরঞ্জাম-সমৃদ্ধ একটি ব্যাগ সঙ্গে আনতেন কুসুম। সেই ব্যাগের ব্যাপ্তি দেখেই প্রসেনজিৎ ও গৌতম ঘোষ তাকে এই নামে সম্বোধন করা শুরু করেন। সিনেমাটি পরবর্তী সময়ে ভারতে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার লাভ করে। কুসুম সিকদারও বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পর্বটি আগামীকাল শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। পডকাস্টে কুসুম জানান, শিগগিরই তিনি দ্বিতীয় চলচ্চিত্র পরিচালনার কাজ শুরু করবেন। নিজস্ব ধারণার ওপর ভিত্তি করে ক্রাইম-থ্রিলার ধাঁচের এই চলচ্চিত্রের জন্য বর্তমানে চিত্রনাট্যকার খোঁজা হচ্ছে।

২০০২ সালে ‘লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক’ বিজয়ের পর পেশাগত জীবনের শুরু করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত