এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি ও জার্সি উন্মোচন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারত্বের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মেগা ক্রীড়া আসর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ’। এ টুর্নামেন্ট সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার ‘এন’ ব্লকে অবস্থিত এবিজি স্পোর্টস সিটির অত্যাধুনিক জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ক্যাপটেন্স মিট। ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, প্রতিনিধি এবং শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

ক্রীড়াঙ্গনে এবিজি স্পোর্টস সিটিকে একটি আন্তর্জাতিক মানের স্থাপনা হিসেবে উল্লেখ করে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান এ সময় বলেন, ‘আজকের এই সন্ধ্যা কেবল একটি আয়োজন নয়, এটি তারুণ্যের সঙ্গে তারুণ্যের, স্বপ্নের সঙ্গে সম্ভাবনার এবং পারস্পরিক সৌহার্দের এক সুন্দর মিলনমেলা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করাই আয়োজকদের লক্ষ্য, যেখান থেকে উঠে আসা নতুন প্রতিভা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।’ এবিজি স্পোর্টস সিটির অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, ফুটবল অপারেশনস ম্যানেজার সালমান হাসান ও ক্রিকেট অপারেশনস ম্যানেজার ইকরাম হোসেন রাফি উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত