মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে একাধিক দল কাজ করছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শাকের হত্যার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।