সৌদি আরবে হুথিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা

গত ১০ অক্টোবরের হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। এরপর ১১ অক্টোবর আরেকটি হামলায় ১ জন নিহত ও ১১ জন আহত হন। গত ২১ অক্টোবর এই বিমানবন্দরে চালানো হামলায় ১ জন সৌদি নাগরিক এবং ১ জন ভারতীয় নাগরিকসহ মোট ২ জন নিহত এবং ৮ জন আহত হন।

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।  শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আনুষ্ঠানিক নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। খবর বাসস

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে; যার মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে, বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে চালানো এই সব হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ১০ অক্টোবরের হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। এরপর ১১ অক্টোবর আরেকটি হামলায় ১ জন নিহত ও ১১ জন আহত হন। গত ২১ অক্টোবর এই বিমানবন্দরে চালানো হামলায় ১ জন সৌদি নাগরিক এবং ১ জন ভারতীয় নাগরিকসহ মোট ২ জন নিহত এবং ৮ জন আহত হন।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর এই তেলক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ধ্বংস করলেও এর ধ্বংসাবশেষ পড়ে ফিলিপাইন ও নেপালের ২ জন কর্মী নিহত হন।

হুতিদের দাবি অনুযায়ী, তারা রিয়াদে অবস্থিত সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, ইয়ানবুর আরামকো স্থাপনা এবং দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু বানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত