কম খরচে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) চালু হয়েছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম) এমন একটি বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়ে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড গ্রুপ’ এর দুই কর্ণধার ও আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন নিয়ে আসে।
গার্মেন্টস শিল্পে দক্ষ পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদা এবং বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক রপ্তানির বিশ্বজুড়ে সুনাম, এ বিভাগের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণকে প্রতিদিন বাড়িয়ে তুলছে। এই বিভাগ শিক্ষার্থীদের শুধু পোশাক পণ্যের উৎপাদন, বিপণন এবং ব্যবস্থাপনার পাঠই দেয় না, বরং তাদের একটি সফল পেশাজীবনের শক্ত ভিত্তি নির্মাণ করে।
এ বিভাগের পাঠক্রম শুধু তাত্ত্বিক জ্ঞানের গ-িতে আবদ্ধ নয়, বরং এতে বাস্তব অভিজ্ঞতার সুনিপুণ মিশ্রণ রয়েছে। ফ্যাশন ট্রেন্ড, সরবরাহ ব্যবস্থাপনা এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না, বরং পোশাকশিল্পের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসে বলীয়ান করে তোলে যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এক অনন্য সুযোগ এনে দেয়।
বিভাগসংশ্লিষ্টরা মনে করেন, এই পেশায় কর্মরত ব্যক্তিরা সঠিক কাপড় নির্বাচন, উৎপাদনের সময়সূচি নির্ধারণ, সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় সাধন এবং চূড়ান্ত পণ্যের গুণমান নিশ্চিত করার দায়িত্ব পালন করেন, যা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা ব্র্যান্ড এবং বিক্রেতাদের সময়মতো সঠিক পণ্য নির্বাচন করতে সহায়তা করেন, যাতে সেই পণ্য গ্রাহকের কাছে সর্বোচ্চ গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যে পৌঁছায়।