কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও করণীয়বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) কর্তৃক রাসায়নিক অস্ত্র কনভেনশনের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও এ বিষয়ে করণীয় শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সক্ষমতা কীভাবে প্রথাগত রাসায়নিক অস্ত্র কনভেনশন ও নিরাপত্তা বলয় ভেদ করে রাসায়নিক দুর্ঘটনা সৃষ্টির কারণ হতে পারে, সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করাই ছিল এ কর্মশালার উদ্দেশ। তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি, ব্যবহার ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান/অ্যাসোসিয়েশন থেকে সর্বমোট ৩৩ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপস্থিত বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও যথাযথ ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর সদস্য সচিব কমোডর এম কিবরিয়া হক। প্রধান অতিথি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বৈত-ব্যবহারজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনএসিডব্লিউসির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালা সমাপনান্তে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। আইএসপিআর

সর্বশেষ সর্বাধিক পঠিত