গ্যাসের দাবিতে ঢাকান্ডসিলেট মহাসড়ক অবরোধ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি গ্যাস সরবরাহের দাবিতে ঢাকান্ডসিলেট মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস চালকরা। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার আল-আমিন সিএনজি পাম্পের সামনে এ অবরোধ করেন তারা। এতে মহাসড়কের পাম্পের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা ও সিলেটগামী যাত্রীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন।

অবরোধকারী চালকদের অভিযোগ, সকাল থেকে তারা গ্যাস নেওয়ার জন্য পাম্পে অপেক্ষা করছেন। কিন্তু বিদ্যুৎ নেই এমন কারণ দেখিয়ে পাম্প কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ করছে না। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে তাঁরা সড়ক অবরোধ করতে বাধ্য হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত