আজ থেকে দেড় যুগ আগে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে আত্মপ্রকাশ করেন নবাগত নায়ক আদনান আজাদ। ১৮ বছর পর সম্প্রতি তাদের একসঙ্গে ফটোশুট করেন নতুন সিনেমায় কাজ করার জন্য। এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।
এরই মধ্যে এক ভিডিওতে দেখা গেছে, মেহেদি পরানোর সময় হঠাৎ অপুকে চুমু দিচ্ছেন সেই আদনান। এরপর লাজুক ভঙ্গিতে হেসে ওঠেন অপু। শনিবার (৩১ অক্টোবর) দিনভর ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে সোশ্যাাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে অপু বিশ্বাস ও আদনান আজাদকে দেখা গেছে হবু বর-কনের সাজে। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল নানা খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করতে করতেই অপুকে চুমু দিয়ে বসেন আদনান। এমন আকস্মিক ঘটনায় কিছুটা লজ্জা পেয়ে হেসে ওঠেন অভিনেত্রী।
এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চাচ্ছেন, কে এই আদনান আজাদ?
শুভ্রতা ছড়াচ্ছেন অপু বিশ্বাস
চেনা বৃত্ত ভেঙে ভিন্ন লুকে অপু বিশ্বাস, নেট দুনিয়ায় প্রশংসার ঝড়
আবেগের বশে ভুলটা করে ফেলি : অপু বিশ্বাস