বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সেবা চালু

এতে টাকা পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না।

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

দেশে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে। রবিবার থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ পাঠাতে পারবেন।

এতে টাকা পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। রবিবার (১নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সেবার মাধ্যমে প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর লেনদেন সম্পন্ন করা যাবে। এতে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল মাধ্যমে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।

বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ব্যবহার কমবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ সেবা ক্যাশলেস বা নগদ অর্থবিহীন লেনদেনের প্রসারে সহায়ক হবে। এর ফলে ব্যক্তি পর্যায়ে ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়বে এবং অর্থ স্থানান্তরের প্রক্রিয়া আরও সহজ হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত