স্প্যানিশ ক্লাব ভিলারিয়ারকে বলা হয় ‘ইয়েলো সাবমেরিন’ বা হলুদ সাবমেরিন। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে সেই সাবমেরিনকে পাত্তাই দিল না বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ভিয়ারিয়ালের ঘরের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় স্বাগতিকদের ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের শুরুর দিকে গোল উৎসবের মাঝে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস পাতায় এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার রাতে ম্যাচের ৯ মিনিট থেকে ১৭ মিনিট—এই মাত্র ৮ মিনিটের ঝড়ে ভিয়ারিয়ালের জালে ৪ গোল জমা করে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনো একটি ম্যাচে এত দ্রুততম সময়ে (১৬ মিনিট ২ সেকেন্ডে) ৪টি গোল করার অলিম্পিক-গতির রেকর্ড আগে কোনো দলেরই ছিল না।
গোল উৎসবের সূচনা করেন জোয়াও নেভেস। ৯ম মিনিটে কর্নার থেকে নেওয়া শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এর ঠিক ৩ মিনিট পর (১২ মি.) মাঘনেস আকলিউশের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন দেজিরে দুয়ে। ভিলারিয়ার ধাক্কা সামলে ওঠার আগেই পরবর্তী মিনিটে (১৩ মি.) বক্সের ভেতর থেকে চমৎকার শটে ৩-০ করেন সেনি মায়ুলু।
এরপর ১৭তম মিনিটে আকলিউশের বাড়ানো বল নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদে পাঠান স্প্যানিশ তারকা ফাবিয়ান রুইজ। এর মাধ্যমে ১৬ মিনিট ২ সেকেন্ডের ব্যবধানে ৪ গোল করে নতুন রেকর্ড গড়ে পিএসজি।
দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ফাবিয়ান রুইজ। আর ৭৮তম মিনিটে ১৭ বছর বয়সী বদলি খেলোয়াড় ডেভিড বলি গোল করে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান শক্ত করল পিএসজি। একইসঙ্গে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ফরাসি জায়ান্টদের টানা দশম জয়।
প্রিন্স উইলিয়ামের সামনে ভিলাকে হারিয়ে গোলের রেকর্ড ইয়ামালের