জামায়াতে ইসলামীর ৭৭ সাংগঠনিক জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ নাম ঘোষণা করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।
ঘোষিত তালিকায় ঢাকা মহানগরী উত্তরের আমির হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণের আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল। তালিকায় ২৭ জেলা এবং মহানগরে নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে আগে থেকে দায়িত্ব পালন করা আমিররা পুনর্নির্বাচিত হয়েছেন।