তিন আইনজীবীকে হাইকোর্টে ১৫ দিনের নিষেধাজ্ঞা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ এএম

রাজধানীর মুগদা থানায় করা একটি হত্যা মামলায় নিম্ন আদালতের একই আদেশের বিরুদ্ধে একাধিকবার জামিন আবেদনের অভিযোগে তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্টে আইন পেশা পরিচালনা থেকে বিরত  থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন অ্যাডভোকেট আন্না খানম, অ্যাডভোকেট এস এম আব্দুল বাতেন সাকিল ও অ্যাডভোকেট রহিম উদ্দিন। 

গতকাল বুধবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। হাইকোর্টে তিন আইনজীবী, সংশ্লিষ্ট হত্যা মামলার পাঁচ আসামি এবং জামিন আবেদনে তিন তদবিরকারকের (ডিপনেন্ট) উদ্দেশে রুল দিয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হত্যা মামলায় পাঁচ আসামি আদালতে জামিনের আবেদন করতে পারবেন না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুরুল আলম সুজন, রুকনুজ্জামান সুজা ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ।

সর্বশেষ সর্বাধিক পঠিত