সামিটের টার্মিনাল সংস্কারে গ্যাসের সরবরাহ কমেছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

সংস্কারের জন্য সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করলেও বড় সংকট তৈরি হয়নি। আরও তিন দিন এমন সংকট থাকবে।

পেট্রোবাংলার পাঠানো তথ্য বলছে, গতকাল বুধবার সকাল ৮টায় দেশে গ্যাসের সরবরাহ ছিল ২ হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। সকাল ১০টায় ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুট। দুপুর ২টায় ২ হাজার ১১০ মিলিয়ন ঘনফুট। ছয় ঘণ্টার ব্যবধানে সরবরাহ কমেছে ৪৩০ মিলিয়ন ঘনফুট। এদিন সকাল ৮টায় দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ ছিল ১ হাজার ৫৬৬ মিলিয়ন ঘনফুট। এলএনজি থেকে সরবরাহ পাওয়া যাচ্ছিল ৯৭৪ মিলিয়ন ঘনফুট। সকাল ১০টায় মোট সরবরাহ নেমে আসে ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুটে। এ সময় এলএনজি সরবরাহ কমে দাঁড়ায় ৫১৪ মিলিয়ন ঘনফুটে।

দুপুর ২টায় সরবরাহ সামান্য বেড়ে ২ হাজার ১১০ মিলিয়ন ঘনফুটে পৌঁছালেও এলএনজি সরবরাহ ছিল মাত্র ৫৪০ মিলিয়ন ঘনফুট। এ সময়ে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ প্রায় একই পর্যায়ে ছিল। গতকাল দেশের গ্যাস খনি থেকে ১ হাজার ৫৬৫ থেকে ১ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত