খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ এএম

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত ১২টায় ভবনের সামনের সড়ক থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেটিকে নিভিয়ে ফেলা হয়।

সূত্রে জানায়, ১২টার দিকে দারোয়ানরা ভেতরে ডিউটি করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক সিটি করপোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেখানে দ্রুত আগুন লাগার মতো কোনো বস্তু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ¦লে থাকার পর আগুন নিভে যায়।

খুলনা থানার এসআই মো. আশরাফ হোসেন বলেন, খুলনা নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এই খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয় ও পুলিশের সহায়তা তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত