বনশ্রীতে মেয়েশিশুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম

রাজধানীর রামপুরা বনশ্রীর একটি বাসায় চার বছর বয়সী এক মেয়েশিশুকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় মূল অভিযুক্ত শিশুটির মা মেহেরুন্নেছাকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রী বি ব্লক, ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

ডিএমপির রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় শিশুটির মা মেহেরুন্নেছাকে।

প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণে একা বাসায় শিশুটিকে গলা টিপে হত্যা করেছে তার মা। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত