‘জীবনানন্দ দ্বিতীয় সংখ্যা’, আপনিও লিখুন

জীবনানন্দ দাশের প্রিয় ঋতু হেমন্ত। এই ঋতুতে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। হেমন্ত-ঋতুতেই প্রকাশ হয়েছিল ‘জীবনানন্দ’ পত্রিকার প্রথম সংখ্যা। ১৭ ফেব্রুয়ারি রূপসী বাংলার এই কবির জন্মদিন। এই ফেব্রুয়ারিতে আসছে দ্বিতীয় সংখ্যা। বর্তমানে চলছে প্রস্তুতি।

এ পত্রিকায় জীবনানন্দ-সম্পর্কিত কবিতা-গল্প-ভাবনা-স্কেচ-তথ্য-সংবাদ-গবেষণা-আলোচনা-সমালোচনা স্থান পায়। সম্পাদক মাসউদ আহমাদ জানান, এ সংখ্যা কলবরে বাড়ছে। থাকছে বেশি পাতা, মূল্যবান লেখা, দুর্লভ ছবি, বহুকৌণিক তথ্য ও কথাচিত্র।

এ সংখ্যায় সম্ভাব্য যা থাকছে- অপ্রকাশিত-অগ্রন্থিত জীবনানন্দ। সুরজিৎ দাশগুপ্ত, প্রভাতকুমার দাস ও অমিতানন্দ দাশের সাক্ষাৎকার। একগুচ্ছ গদ্য- ‘সব পাখি ঘরে ফেরে, ফেরেন না জীবনানন্দ’, ‘আমিই বনলতা সেন’, ‘গল্পকার জীবনানন্দ দাশ’, ‘সজনীকান্তের জীবনানন্দ’, ‘রূপসী বাংলা মননের দ্বিধা’, ‘মাল্যবান ও জলপাইহাটি উপন্যাসের ভেতর-বাহির’ ও ‘৮ নম্বর বাস সঙ্গী বনলতা সেন’।

জয় গোস্বামীর কাব্যগল্প ও সাক্ষাৎকারের পাশাপাশি থাকছে ‘একজন কমলালেবু’ উপন্যাস নিয়ে মুখোমুখি শাহাদুজ্জামান। জীবনানন্দর কবিতা-মাধুরী ও মনস্তত্ত্ব নিয়ে মুখোমুখি হয়েছেন মোহিত কামাল। থাকছে জীবনানন্দ-বিষয়ে কবি পিয়াস মজিদ ও রাসেল রায়হানের সাক্ষাৎকার। আরও একটি বিশ্লেষণের শিরোনামের ‘উপন্যাসের নায়ক যখন জীবনানন্দ’।

এ ছাড়াও জীবনানন্দ-বিষয়ে একগুচ্ছ গল্প-কবিতা-ছড়া-গদ্য-ব্যক্তিগত জীবনানন্দ-বইয়ের গল্পসহ আরও অনেক কিছু ঠাঁই পাচ্ছে এ সংখ্যায়। পাঠক আপনিও লিখতে পারেন। লেখা পাঠানো যাবে ২১ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ করুন :
মাসউদ আহমাদ
সম্পাদক, জীবনানন্দ
ফোন : ০১৭১৭৭২৫৮৬১
ঠিকানা : jibanananda1954@gmail.com