চিত্রনায়ক আসিফ ইমরোজ ও মডেল রাহা তানহা খান এবার জুটি বাঁধলেন একটি মিউজিক ভিডিওতে।‘বায়না মন শিরোনামের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ।
আসিফ ইমরোজ বলেন, ‘পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় দারুণ একটি কাজ করে আসলাম। আমি কাজটি নিয়ে আশাবাদী।’
রাহা তানহা খান বলেন, ‘মিরাজের সাথে কাজের অভিজ্ঞতা অসাধারণ। তিনি অনেক ধরে ধরে কাজ করেন। কাজটি হয়েছেও বেশ ভালো।
নির্মাতা ওসমান মিরাজ বলেন, ‘আমি চেষ্টা করেছি ভালোভাবে গানটির ভিডিও নির্মাণ করার। আমি কাজটি নিয়ে আশাবাদী।’
‘বায়না মন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছে আর জয় এবং নুসরাত। বিলিয়ান বিপুর কথায় গানটির মিউজিক পরিচালনা করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান এবং বেলাল। আর কস্টিউম ডিজাইন করেছেন রিমু। ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এস এস মিউজিক ক্লাব-এর ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পাবে।