প্রকাশ হলো আবু তাহের তারেকের সিলেটি বাংলার কবিতার বই ‘আইয়ো রেগো ময়না’। নির্দিষ্ট নাম্বারে বিকাশ করলে একুশে বইমেলার আগেই পাওয়া যাবে এ বই।
‘আইয়ো রেগো ময়না’ প্রকাশ করেছে প্রিন্ট পোয়েট্রি। প্রচ্ছদ করেছেন মনজুরুল আহসান ওলী। দাম ১০০ টাকা, বিকাশসহ ১৩০ টাকা৷
“এইটা আমার পয়লা কবিতার বই। পনেরোটা কবিতা নিয়া। আমার কবিতার ভাষা সিলেটি বাংলা। অনেকেই তা বুঝেন না বলেন। কিন্তু, দরদ নিয়া পড়লে, না বোঝার কথা না। আধুনিক বাংলা কবিতার ভাষা থাকি আমার কবিতার ভাষা সহজতর। কবিতাপ্রেমী রিডার ‘আইয়ো রেগো ময়না’র খোঁজ পাইবে, এই বিশ্বাস আমার আছে।” বললেন আবু তাহের তারেক।
‘আইয়ো রেগো ময়না’ মেলার আগে পেতে চাইলে ০১৫৫৩৫১৯৭২৩ নম্বরে বিকাশ করে একই নাম্বারে ঠিকানা পাঠাতে হবে। এ ছাড়া মেলা পরে নির্দিষ্ট কিছু স্থানে রাখা হবে।
আবু তাহের তারেকের বাড়ি সুনামগঞ্জে। পড়ালেখা করেছেন সিলেট, মানচেস্টার ও লিসবনে। থাকেন লিসবনে। ২০১৬ সালে অনুবাদ করেছেন ফের্নান্দ পেসোয়ার নির্বাচিত কবিতা, প্রকাশক নাগরি প্রকাশ। উপন্যাস ‘পোয়েট রাইজিং’ ২০১৭ সালে প্রকাশ হয় ই-প্রকাশ অনলাইন ম্যাগাজিনে।