গাজীপুরে ৩ ইটভাটা উচ্ছেদ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন না থাকায় গাজীপুরের রাজাবাড়ী ও বাইমাইল এলাকায় তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক দিলরুবা আক্তার ও শেখ মুজাহিদ, জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
এদিন সিটির কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী এলাকায় মেসার্স সৈনিক ব্রিকস এবং বাইমাইল এলাকায় ফরিদ অ্যান্ড কোং ও মেসার্স আবদুল মালেক ব্রিকসে অভিযান চালানো হয়।