সাতক্ষীরা শহর যানজটমুক্ত করতে পদযাত্রা

সাতক্ষীরা শহরকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করে ব্যবহারের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পদযাত্রা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের খুলনা রোড মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামালের নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।