নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের বিশাল জয়

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭ পদের বিপরীতে একজন সদস্য ছাড়া বাকি ১৬ পদেই জয় পেয়েছেন আওয়ামী লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯২৬ ভোটারের মধ্যে ৯১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেলে একমাত্র বিজয়ী কার্যকরী সদস্যপদে আহসান হাবীব। রাত সাড়ে ১২টায় ফলাফল ঘোষণার পর আদালতপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও নেতাকর্মীরা আনন্দ উল্লাস শুরু করেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সভাপতি পদে হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসীন মিয়া, সিনিয়র সহসভাপতি আহাম্মদ ভূঁইয়া, সহসভাপতি বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাববুর রহমান, আপ্যায়ন সম্পাদক মনিরুজ্জামান কাজল, লাইব্রেরি সম্পাদক সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, সমাজসেবা সম্পাদক রাশেদ ভূঁইয়া ও আইন ও মানবাধিকার সম্পাদক স্বপন ভূঁইয়া। সদস্যপদে বিজয়ীরা হলেন নুসরাত জাহান তানিয়া, মশিউর রহমান, আবদুল মান্নান ও হাসিবুর হাসান রনি।