শিক্ষক ও গবেষক আজফার হোসেনের নতুন বই ‘দর্শনাখ্যান’ আসছে একুশে বইমেলায়। প্রকাশ করছে সংহতি প্রকাশন।
এ নিয়ে ফেসবুকে আজফার হোসেন জানান, শিগগির বেরোচ্ছে ‘দর্শনাখ্যান’। তার ভাষ্যে, “ভাষা ও নৈঃশব্দ্য’সহ বেশ কিছু দার্শনিক-সাংস্কৃতিক-রাজনৈতিক বিষয় নিয়ে নিরীক্ষামূলক চিন্তা চিত্রের আন্তঃশাস্ত্রীয় সংকলন এটি।”
পাশাপাশি জানান পরবর্তী বইয়ের খবর। আজফার লেখেন, “প্রেসে/টেবিলে বেশ সময় ধরে পড়ে থাকা আমার ৫টি বইয়ের পাণ্ডুলিপির স্তূপ কিছুটা ভারমুক্ত হলো। আশা করি, বাকি ৪টি বই বেরোবে এ বছরই।”
‘দর্শনাখ্যান’-এর প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। পাওয়া যাবে বইমেলায় সংহতি প্রকাশনের ১০৩-১০৪ নম্বর স্টলে।