মদনে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার আলমশ্রী গ্রামে গতকাল বুধবার দুপক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত রিমা, সজিত, আল্লাদ, আখির, হৃদয়, আমিনুল ও ববিতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলমশ্রী গ্রামের বেবুল মিয়া ও কামরুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ হয। ওইদিন দুপুরে কামরুলের লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বেবুল মিয়ার পক্ষের হায়দার মিয়ার বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ এ হতাহতের ঘটনা ঘটে।

হায়দারের স্ত্রী রাকিবা আক্তার জানান, কামরুলের পক্ষের লোকজন তাদের চার বসতঘর ও ১০টি দোকানে হামলা করে ভাঙচুর, লুটপাট করেছে। মদন

থানার ওসি আজাহারুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।