মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে মাধবদীর ছেরেন্দা গ্রামের ইকবালের মেহগনি বাগানে বসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহগনি বাগানটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো আড়াইহাজার থানার ফিরোজ মিয়া (২৮), শিবপুরের আমজাদ হোসেন (২৪), মেহেরপাড়া ইউনিয়নের দুলাল (৩০), মাধবদীর বালাপুরের আইয়ুব ও হান্না ওরফে হান্নান (২৮), রায়পুরার রাসেল (২৪), আড়াইহাজার থানার চারিগাঁও গ্রামের আলমগীর (২৮) ও ভুইয়ম গ্রামের মোহাম্মদ আলী মঈসা (২৮)।