মেলায় এসেছে মশিউল আলমের তিনটি বই

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ কথাসাহিত্যিক ও সাংবাদিক মশিউল আলমের তিনটি গল্পের বই প্রকাশিত হয়েছে।

বই তিনটি হলো- ‘নির্বাচিত গল্প’, ‘বাংলাদেশ ও অন্যান্য গল্প’ এবং ‘ব্লগার ও অন্যান্য গল্প’।

এর মধ্যে বাতিঘর থেকে প্রকাশিত ‘নির্বাচিত গল্প’ বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। ২৮টি গল্প নিয়ে করা ৪৩২ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৮০০ টাকা। পাওয়া যাচ্ছে মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘বাতিঘর’-এর ১২১-১২২ নম্বর স্টলে।

মাওয়া ব্রাদার্স থেকে প্রকাশিত ‘বাংলাদেশ ও অন্যান্য গল্প’ বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। ৮টি গল্প নিয়ে করা ১১২ পৃষ্ঠার বইটির দাম ২০০ টাকা। এ বইটি মিলছে মেলায় মাওলা ব্রাদার্সের ১৬ নম্বর প্যাভিলিয়নে।

এছাড়া ১০টি গল্প নিয়ে শিল্পী সব্যসাচী হাজরার প্রচ্ছদে ‘ব্লগার ও অন্যান্য গল্প’ বইটি প্রকাশ করেছে প্রথমা। ১৩৫ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৮০ টাকা। বইটি মেলায় পাওয়া যাচ্ছে প্রথমা প্রকাশনের ৮ নম্বর প্যাভিলিয়নে।