অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে প্রকাশিত হয়েছে শিশু সাহিত্যিক ও গীতিকবি মাসুম আওয়ালের দুটি বই।
শিশুতোষ গল্পের বই ‘আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি’ এবং ছড়ার বই ‘টই টই হই চই’।
মাসুম আওয়াল দেশ রূপান্তরকে জানান, ‘শিশুদের চিন্তা-ভাবনা নির্মল ও সুন্দর। তাদের জন্য লিখতে ভালো লাগে। গল্পের বইটিতে নিছক রূপকথার পরির গল্প বলা হয়নি, এখানে আছে বাস্তবের পরিও। আর ছড়ার বইয়ের ছড়াগুলোও বেশ আদুরে ও মিষ্টি। দুটি বই-ই ভালো লাগবে শিশুদের। শুধু শিশুদেরই নয়, শিশুমনের বড়দেরও ভালো লাগবে।’
‘আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি’ বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বইয়ের ভেতর রঙিন ছবি এঁকেছেন আশফাকুল আশেকীন। পাঁচটি গল্প রয়েছে বইটিতে। বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন। দাম রাখা হয়েছে ২০০ টাকা। মেলায় বইটি পাওয়া যাচ্ছে প্রকাশনীর ৫৫৭ নম্বর স্টলে।
‘টই টই হই চই’-এর প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর। ছড়ার পাশে রঙিন ছবি এঁকেছেন অরুপ মণ্ডল। পার্ল পাবিলিকেশন্সের ২৩ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। দাম রাখা হয়েছে ১৬০ টাকা।