রাজশাহীর চারঘাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনার পর রাজশাহী থেকে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রাজশাহী থেকে সকালের ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি, চিলাহাটিগামী তিতুমির ট্রেন ছেড়ে যায়নি। রাজশাহী স্টেশনে আটকা পড়ে ওইসব ট্রেনের যাত্রীরা।
রাজশাহী স্টেশন ম্যানেজার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ৩টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি মালবাহী ট্রেন চারঘাটের হলিদাগাছী স্টেশনের ৫০০ গজ পশ্চিমে আসলে একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার তৎপরতা চলছে। ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন এই উদ্ধার ও লাইন ক্লিয়ারের কাজে অংশ নিয়েছে।