ভোট ডাকাতি করতেই খালেদাকে বন্দি করা হয়েছে’

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ড্যাব ও বিএমএ’র সাবেক সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মানুষের ভোটাধিকার হরণ করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। ভোট ডাকাতি পাকাপোক্ত করার জন্যই সু-পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে হবিগঞ্জে হামলা-মামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শনিবার দলীয় কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী। জিকে গউছের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কলিম উদ্দিন মিলন, হায়দার আলী লেলিন। বক্তৃতা করেন মিজানুর রহমান চৌধুরী, হাজি নুরুল ইসলাম, কামাল উদ্দিন সেলিম, হাজি এনামুল হক, এস এম বজলুর রহমান, আবুল হাশিম, আজিজুর রহমান কাজল, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, গোলাম ফারুক, মুজিবুর রহমান সেফু, মিয়া মো. ইলিয়াছ, জালাল আহমেদ, আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।