নববর্ষ সামনে রেখে পর্দা বিক্রেতা প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য দেশি-বিদেশি সকল ধরনের পর্দার কাপড়ের পসরা সাজিয়েছে। পর্দা অর্ডার দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এছাড়া পাইকারদের জন্য পুরো বৈশাখ মাসজুড়ে থাকবে ন্যূনতম এক লাখ টাকার সামগ্রী কিনলে পরিবহন চার্জ ফ্রি।
ঠিকানা : ৫-৬ চায়না মার্কেট, বেইজমেন্ট, নবাববাড়ি,
ইসলামপুর, ঢাকা। ফোন : ০১৭১৫১০২৫৩৭
ওমেন্স ওয়ার্ল্ড
ওমেন্স ওয়ার্ল্ড নতুন শাখা খুলেছে রাজধানীর মিরপুরে। উদ্বোধন করেন ওমেন্স ওয়ার্ল্ডের কর্ণধার সৌন্দর্য বিশেষজ্ঞ কনা আলম, সিইও ফারনাজ আলম, পরিচালক ফাহাদ আলমসহ মডেল ও অভিনেত্রীরা। এখানে পাবেন ব্রাইডাল ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, মেনিকিউর, পেডিকিওর ও স্পেশাল ইনস্ট্যান্ট হোয়াইটেনিং, হেয়ার কাট, স্পা, পার্টি মেকআপ, গায়ে হলুদ, বিয়ের সাজসহ সব সেবা। এ ছাড়া ত্বক ও চুলের নানা সমস্যা সমাধানের জন্য রয়েছে এসথেটিক ক্লিনিক। আরও পাবেন ওমেন্স ওয়ার্ল্ডের তৈরি নানা প্রসাধন সামগ্রী। উদ্বোধন উপলক্ষে ৩০ এপ্রিল পর্যন্ত যেকোনো সেবায় গ্রাহকের জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়।
ঠিকানা : ৭৪ জাওয়াদ টাওয়ার, সেকশন টু, মিরপুর-১, চিড়িয়াখানা রোড
ফোন : ০১৭৩৩২২৫১৫৯
বিকাশ
পহেলা বৈশাখের কেনাকাটা আরও রঙিন করতে গ্রাহকদের জন্য ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক অফার নিয়ে এসেছে দেশের মোবাইল ফিনানশিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ। ‘উৎসব শুরু হোক বিকাশের সাথে’ স্লোগানকে সামনে রেখে বৈশাখ উদযাপনের অনুষঙ্গ পোশাক, গয়না, জুতা, ব্যাগ, ঘর সাজানোর পণ্যসামগ্রীসহ বৈচিত্র্যময় পণ্য সম্ভার ক্রয়ে ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড, ই-কমার্স সাইটে মিলবে বিকাশের বৈশাখী ক্যাশ ব্যাক অফার। ২৭ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল ২০১৯ পর্যন্ত গ্রাহকরা বিকাশে পেমেন্ট করে দেশের শীর্ষস্থানীয় এক হাজার ৯০০-এর বেশি আউটলেটে ক্যাশব্যাক অফার নিতে পারবেন। বিকাশের ওয়েবসাইট https://www.bkash.com/payment/-এ ক্যাশ ব্যাক মিলবে এমন সব প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।